প্রকাশের সময়: শনিবার, ৬ আগস্ট, ২০২২ । ৪:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্মরনে শোক র‌্যালি

অনলাইন ডেস্ক
গাজী মোঃ মহসিন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব এম এম নুরুল হক এর স্মরণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েবের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীরা, ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদসদের নিয়ে শোক র্যালি কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ আগষ্ট শনিবার সকাল ১০টায় শোক র‌্যালিটি বিদ্যালয় মাঠে থেকে শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের আশিকাটি চাঁদ খার বাজার প্রদক্ষিণ হয়ে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ।
শোক র‌্যালি কর্মসূচীতে সকলে অংশগ্রহন করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী।
শোক র‌্যালি কর্মসূচীতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মনজুরা হক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী, শিক্ষা উপদেষ্টা বিশিষ্ট লেখক জেসমিন মুন্নী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সেলিম পাটওয়ারী বাবুল, আশিকাটি ইউপি সদস্য মোঃ মহসিন মৃর্ধা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলী আহসান মিজি, সিনিয়র শিক্ষক আঃ মান্নান, ফয়েজ আহমেদ, মোঃ দেলোয়ার মুন্সী, বিশ্বজিৎ দাস, জৌতিষ সরকার সহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
উল্লেখ্য, আলহাজ্ব এম এম নুরুল হক ৯৮ বছর বয়সে গত ২৫ জুলাই রাতে ঢাকাস্থ উত্তরার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। কর্মজীবনে তিনি সাতটি ব্যাংকের এমডি হিসেবে নিয়োজিত ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন দানশীল ও পরোপকারী ব্যক্তি। তিনি তার নিজ এলাকা আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি মনজুরা ইসলামিয়া মাদ্রাসা ও আল আরাফা জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, নাতি নাতনি আত্মীয়-স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে আশিকাটি তথা চাঁদখার বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঔইদিন সোমবার বাদ মাগরিব এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন