মো. মাসুদ রানা ও নোমান হোসেন আখন্দ : জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৬-আগস্ট) বিকেলে শাহরাস্তি পৌরসভা কার্যালয়ের প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
পৌর মেয়র আলহাজ্ব হাজী আঃ লতিফের সভাপ্রদানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্য বলেন, শাহরাস্তি হাজীগঞ্জ নির্বাচনী এলাকায় পূর্বে উন্নয়ন বলতে দৃশ্যমান কিছুই ছিল না। আজ উন্নয়নের যে মহাযজ্ঞ দৃশ্যমান সব আপনাদের সমর্থনে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় আমার এ হাতে হয়েছে।ওই সময় তিনি এ সংসদীয় আসনের চার বার সাংসদ হিসেবে যে উন্নয়ন কাজ সম্পাদন করেছেন তার একটি ফিরিস্তি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন।
তিনি শাহরাস্তি হাজিগঞ্জে ডাকাতিয়া নদীর উপর চলমান কার্যক্রম সহ ৯ টি ব্রিজ নির্মাণের কথা তুলে ধরেন।
এছাড়া হাজীগঞ্জ শাহরাস্তি শতভাগ বিদ্যুৎ আয়নের আওতায় এসেছে যার সুফল জনগণ এখন ভোগ করছে। অবকাঠামগত উন্নয়ন প্রসঙ্গে প্রায় ৮ শ’ ব্রিজ কালভার্ট, ৭- ৮ শ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভৌত অবকাঠামো হাইরাজ বিল্ডিং, ১৫০ কোটি টাকা ব্যয়ে প্রধান সড়ক নির্মাণের কথা তুলে ধরেন।
এছাড়া তিনি শাহরাস্তিতে ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ, ফায়ার সার্ভিস, পৌরসভার গ্রেড পরিবর্তন ও ভবন নির্মাণ, আর্সেনিক প্রবল এলাকা হিসেবে শাহরাস্তি পৌর শহরে সুপ্রিয় পানির ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ প্রসঙ্গে পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফকে ধন্যবাদ প্রদান করেন, গ্রামীণ জনপদের গভীর নলকূপ স্থাপন করেন।
এছাড়া তিনি শাহরাস্তি পৌরসভার উন্নয়নের সকল ধরনের সহযোগিতা করছেন বলে জানান।বর্তমান পৌরমেয়রের মেয়াদকালে কার্যক্রম নিয়ে তিনি ভূয়শী প্রশংসা করেন। সম্প্রতি ডাকাতিয়া নদীকে খনন করে নাব্যতা কমিয়ে মৎস্য চাষের উপযোগী করা, একই সঙ্গে ৪৭ কোটি টাকা ব্যয় সূচিপাড়া ব্রিজ হতে ছিখটিয়া ব্রিজ পর্যন্ত চলমান নির্মানাধীন ওয়াকওয়ে, টেন্ডার প্রক্রিয়া মডেল মসজিদ, ভূমি অধিগ্রহণের অপেক্ষায় স্টেডিয়ামের কথা তুলে ধরেন। আইনশৃঙ্খলা প্রসঙ্গে কিশোর গ্যাং প্রসঙ্গে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেন। শাহরাস্তি হাজীগঞ্জে এই ধরনের কোন অস্তিত্ব খুঁজে পেলে তার কঠোর হস্তে দমন করার কথা তুলে ধরেন। পরে সাংসদ বঙ্গবন্ধুর সপরিবারে নিহতের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতে অংশগ্রহণ করেন।
পৌর কাউন্সিলর তুষার চৌধুরী রাসেলের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, শাহরাস্তি পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার) রোটাঃ তোফায়েল আহমেদ শেখ, পৌর আলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আলীগের আইন বিষয়ক উপদেষ্টা এড. ইলিয়াছ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, পৌরসভা প্যানেল মেয়র মোঃ শাহাবুদ্দিন, পৌর কাউন্সিলর মুকবুল আহমেদ, পৌরসভার মহিলা কাউন্সির বকুল, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংসদের একান্ত সহকারি মশিউর রহমান শাহিন, আ : মান্নান বেপারি, যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, সহকারী প্রকৌশলী নেয়াজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শক সাইদুর রহমান, পৌরসভার প্রধান সহকারী মো. নজরুল ইসলাম, হিসাব শাখা প্রদান বাবু মানিক চন্দ্র ঘোষ।
এছাড়া পৌরসভার পুরুষ ও নারী কাউন্সিলর বৃন্দ, কর্মকর্তা কর্মচারী, উপজেলা আ’লীগ, যুবলীগ ,ছাত্রলীগ সুশীল সমাজের ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক