প্রকাশের সময়: রবিবার, ৭ আগস্ট, ২০২২ । ১:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সাজা পরোয়ানাভুক্ত ৮ আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে ৮ টি জিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ৮ আসামীকে আটক করেছে পুলিশ।

৭ জুলাই রোববার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও তদন্ত (ওসি) প্রদীপ মন্ডলের নির্দেশে এসআই মোঃ জামাল হোসেন, মোঃ সেলিম মিয়া, মোঃ নূরুল ইসলাম, আবদুল কুদ্দুস, আনোয়ার হোসেন এবং এএসআই মোঃ আমজাদ হোসেন, মোঃ শফিক মিয়া, মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাঁও এলাকায় পরিচালনা করে ৮টি জিআর মামলার সাজা পরোয়ানাভুক্ত আসামী মুসলিম তপদার, হাবিবুর রহমান, মনু মিয়া তপদার, আবদুল কাদের, আবদুল কুদ্দুস, মিজানুর রহমান, খলিলুর রহমান তপাদার, আবুল হোসেনকে গ্রেফতার করেছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, পুলিশের বিশেষ অভিাযান পরিচালনা করে জিআর মামলার ৮ আসামীকে আটক করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন