প্রকাশের সময়: রবিবার, ৭ আগস্ট, ২০২২ । ৪:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাইমচরে গলায় ফাঁস লাগিয়ে কিশোরের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলার চৌধুরী বাজার সংলগ্ন কমলাপুর গ্রামে এক কিশোর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আখের ব্যবসায় নিয়োজিত থাকা এ কিশোর পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে হাইমচর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
৭ আগষ্ট ২০২২ রবিবার বিকেলে উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়ন ৪নং ওয়ার্ড চৌধুরী বাজার সংলগ্ন খান বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত কিশোর ছলেমান খাঁর ছেলে মোঃ ওসমান (১৮)। সে নির্জন ঘরের আড়ার সাথে আত্মহত্যা করলে তার মা জয়তুন বেগম সাড়ে ৪ টার দিকে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। বেঁচে আছে ভেবে মা সন্তানকে নিচে নামিয়ে আনেন। চিৎকার চেচামেচিতে আশপাশের লোকজন এসে বুঝতে পারেন তার মৃত্যু হয়েছে।
জানা যায়, মৃত কিশোর ওসমান নারায়ণগঞ্জ আখের ব্যবসা করতো। সে দীর্ঘদিন যাবৎ মাদকাসক্ত ছিল। মাদক থেকে সরে আসার জন্য বাবা-মা ও পরিবারের লোকজন বারংবার বললেও সেদিকে সে কর্নপাত না করে অতিমাত্রায় মাদক সেবন করে। গত ৩/৪ দিন পূর্বে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসে কিশোর ওসমান। সারাদিন ভালো চলাফেরার মধ্যে হঠাৎ করেই মা জয়তুন বেগম ঘরের আড়ার সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী। তিনি বলেন সকালেও পরিষদের সামনে এ ছেলেটিকে পায়ে কিছুটা জখম অবস্থায় দেখতে পেয়েছি। তবে কি কারণে ছেলেটি আত্মহত্যা করেছে তা তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন জানান, উপজেলার কমলাপুর গ্রামে আত্মহত্যার সংবাদ পেয়ে এসআই খোরশেদ ও বাবু সঞ্জিত কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন