প্রকাশের সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২ । ৩:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শিক্ষার মানোন্নয়নে রামপুরের ছোট সুন্দর এ. আলী উবিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোটসুন্দর আমজাদ আলী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ আগস্ট) বিদ্যালয় মিলনায়তনে অর্ধবার্ষিক/প্রাক নির্বাচনী পরীক্ষার ফলাফল, নৈতিকতা ও মূল্যবোধ, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ সিরাজুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে, সহকারী শিক্ষক বিকাশ কুমার ভৌমিক এর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন,  রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য হাজী মোঃ মিজানুর রহমান, মোঃ তালিম হোসেন পাঠান।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ইউপি সদস্য মোঃ রিপন হোসেন পাটওয়ারী, মোঃ জসিম পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আহসান হাবীব পাটওয়ারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন