প্রকাশের সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২ । ৩:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সাংবাদিক ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার ও দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ইকরাম চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁদপুর দর্পনের কচুয়া অফিসের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

সোমবার বাদ আসর কচুয়া ডাক বাংলো ঈদগাঁহ মসজিদে এ মিলাদন মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা জামাল হোসেন।

এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পনের কচুয়া অফিস প্রধান আবুল হোসেন, সাবেক সভাপতি আলমগীর তালুকদার, সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পনের সহকারি অফিস প্রধান প্রিয়তুষ পোদ্দার, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহম্মেদ নান্নু, সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর দর্পনের কচুয়া প্রতিনিধি মফিজুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন পোদ্দার ও মো. ইউনূছ, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা, যুব ও ক্রীড়া সম্পাদক ইসলামইল হোসেন বিপ্লব, নির্বাহী সদস্য মো. রাছেল, মেহেদী হাসান সাকিব ও মাঈনউদ্দিন আহম্মেদ সবুজ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন