প্রকাশের সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২ । ৪:০৭ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহামায়ায় দোয়ার আয়োজন

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ও দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম ইকরাম চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে মহামায়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) বাদ আছর সংক্ষিপ্ত স্মৃতিচারনের মধ্য দিয়ে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়। চাঁদপুর দর্পণের স্টাফ রিপোর্টার মহসীন আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণের সাবেক প্রতিনিধি মোঃ কামাল হাজী, চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর দর্পণের সাবেক প্রতিনিধি এ্যাডভোকেট মনির হোসেন।
তারা তাদের বক্তব্যে বলেন, মরহুম শ্রদ্ধাভাজন ইকরাম চৌধুরী ছিলেন একজন বহুমাত্রিক আদর্শবান ও প্রতিবাদী সাংবাদিক। তিনি সব সময় লিখুনীর মাধ্যমে জাতির কল্যাণে সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করেছেন। চাঁদপুর সাংবাদিক অঙ্গন গুছিয়ে রাখতে তিনি অগ্রণী ভুমিকায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার আদর্শে আজ বহু সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করছেন। এজন্য সাংবাদিক অঙ্গনসহ চাঁদপুরবাসী তাকে শ্রদ্ধাবরে স্মরণ করছে। আমরা এই সাংবাদিক নেতার আত্মার মাগফেরাত কামনা করছি।
উক্ত দোয়ার অনুষ্ঠানে অংশ গ্রহন করেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস ও মহামায়া বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক আবু তাহের খোকা, ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তহসিলদার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পাঠান, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ ফারুক হোসেন বেপারী, মহামায়া বাজারের ব্যবসায়ী বিল্লাল হোসেন মিজি, দৈনিক চাঁদপুর প্রতিদিনের মহামায়া প্রতিনিধি মিজানুর রহমান পাটওয়ারী, দৈনিক চাঁদপুর খবরের সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ হোসেনসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও মুসল্লীগণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন