প্রকাশের সময়: সোমবার, ৮ আগস্ট, ২০২২ । ৫:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশ, ১১ হাজার টাকা জরিমানা 

অনলাইন ডেস্ক
শাহরাস্তি প্রতিনিধি : সারাদেশে বিদ্যুৎ সাশ্রয়ে সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখতে চাঁদপুরের শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও প্রচারণা চালানো হয়েছে।
৮ই আগষ্ট সোমবার রাত ৮টা থেকে দুই ঘন্টা ব্যাপী শাহরাস্তি উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আমজাদ হোসেন এ অভিযান পরিচালনা করেন।
সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নির্দেশনা মানতে সচেতনতার অংশ হিসেবে উপজেলার মেহের কালিবাড়ি, ঠাকুর বাজার ও দোয়াভাঙ্গা এলাকায় প্রশাসনের পক্ষ থেকে প্রচারণা চালান উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) আমজাদ হোসেন।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় মেহের কালিবাড়ির চিটাগাং বেকারিকে ১০ হাজার টাকা ও দোয়াভাঙ্গার একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।
এছাড়া অভিযান চলাকালে বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাজার সমূহের ব্যবসায়ী ও উৎসুক জনতার উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখার আহবান জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন