প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ । ১১:২৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সড়ক দূর্ঘটনায় দুইজন গুরুতর আহত

অনলাইন ডেস্ক

মোঃ রাছেল : কচুয়ায় সড়ক দূর্ঘটনায় এমরান হোসেন (৬৫) ও শাওন (২২) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে কচুয়া-কালিয়াপাড়া সড়কের বলরা গ্রামের ফকির বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যাক্ষদর্শী বলরা গ্রামের স্থানীয় দোকানদার মিলন হোসেন জানান, শাওন কচুয়ার রহিমানগর বাজার থেকে মোটরসাইকেল যোগে কচুয়া সদরে যাচ্ছিল। বলরা ফকির বাড়ির সামনে এসে একটি অটোরিক্সকে অতিক্রম কালিন এমরান হোসেন রাস্তার পশ্চিম পাশ থেকে পায়ে হেটে পূর্ব পাশে যাচ্ছিল- এমনি অবস্থায় মোটরসাইকেলটি প্রচন্ড গতিতে এমরান হোসেনকে ধাক্কা দিয়ে পাশের অটোরিক্সার উপর হুমড়ি খেয়ে পড়েন। এতে এমরান ও শাওন দুইজনই গুরুতর আহত হয়।

উভয়ে মাথা ও পা সহ শরীরের বিভিন্ন অংশে দারুন ভাবে আঘাতপান। তাদের শরীর থেকে ঘটনাস্থলে প্রচুর রক্ত ঝরে পড়ে।দুইজনকে কুমিল্লার কুচাইতলী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের অবস্থা আশংঙ্কা জনক। শাওন কচুয়া করইশ গ্রামের অধিবাসী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক খোরশেদ আলমের পুত্র ও এমরান হোসেন উপজেলা কোশরকোট গ্রামের অধিবাসী।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ বিষয়ে এখনো কোন সংবাদ পায়নি, আপনার মাধ্যমে জেনেছি। আহত ব্যক্তিদের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন