প্রকাশের সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২ । ১১:৫৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

তোমার অপেক্ষায়…

অনলাইন ডেস্ক
সুখের অবশ মায়া যেন কাটেনা বেলা
অলস নিরালায় তোমাতে সম্মোহনী 
এই যে সঞ্জীবিত অভীস্পিত অনুভূতি 
টানাপোড়েনের কী অগ্নিজ্বালা
যুদ্ধ লাগে পাড়ায় পাড়ায়,
ভালবাসা ভর করেছে যে মনে
পৃথিবীর ভাবনা তাকে কি মানায়?
রজনীর বুক ছিঁড়ে খুঁজে বেড়ায় তোমায় 
আকণ্ঠ তৃষ্ণা জাগে নিবিড় একাগ্রতায় 
তোমার নেশা কী যে দারুন নেশা
সাগর তীরে দাঁড়িয়ে কে যেন ডাকছে আমায়-
আয় আয় কাছে আয় 
অন্ধকারের নিঃসঙ্গতায় পাই
তোমার আলিঙ্গন,
ভালবাসাহীন বাঁচা 
মিছে বাঁচা, ওরে এ কেমন বাঁচা?
আর কতকাল কাটবে  এমন নিস্তরঙ্গ জীবন!
তুমি আছো নীরব নিবিড়তায়
আমার গ্রীবাদেশের পিছনে
সত্য হয়ে যুক্তির মানদণ্ডে
আমি বুঝি, সবি বুঝি,
কিন্তু মেনে নিতে পারিনা,
ভালবাসা যে নিভে যায় না
থেমে যায় না কভু,
নিভে যেতে গেলে 
জীবন প্রদীপ নিভে দিয়ে যায়,
এ অপেক্ষা বুঝি অনন্ত অপেক্ষা,
গোপন অভিসারে তাই ডাকি তোমায়
ফিরে এসো বাহুডোরে
দূরে রইবে আর কত অভিমানে।
লেখক : নুর হোসেন রুবেল

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন