প্রকাশের সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২ । ১২:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে ৭ হাজার ৫০ পিস ইয়াবাসহ তামান্না আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে বিপুল সংখ্যক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।

৯ আগষ্ট সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) এর নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে এসআই নুরুল ইসলাম, সেলিম মিয়া, একরামুল হক, বরকত উল্যাহ, এএসআই মোঃ নাঈম হোসেন, আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ চরদুঃখীয়া পশ্চিম (১২নং) ইউনিয়নের লড়াইরচর তফাদার বাড়ির শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (৩৬) এর বসত ঘর তল্লাশি চালিয়ে সাত হাজার পঞ্চাশ (৭০৫০) পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকায় তার স্ত্রী তামান্না বেগমকে আটক করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেলের বসতে ঘরে অভিযান পরিচালনা করে ৭ হাজার ৫০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ তার স্ত্রীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, শীর্ষ মাদক ব্যবসায়ী রাসেলকে আটকের চেষ্টা চলছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন