প্রকাশের সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২ । ১:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলব বাজারের এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : নির্ধারিত সেবা মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য রাখার অপরাধে চাঁদপুরের মতলব দক্ষিণ থানা রোডে অবস্থিত এ্যাপোলো ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১০ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
এসময় ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে তাৎক্ষণিক প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মতলব দক্ষিণ থানার পুলিশ সদস্যদের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন