প্রকাশের সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২ । ২:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে সাংবাদিক ইসমাইল খান টিটুর নানির ইন্তেকাল

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক খবরপত্র ও দৈনিক চাঁদপুর পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি সাংবাদিক ইসমাইল খান টিটুর নানি এবং ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের মাতা হোসনেয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ….. রাজিউন)। বুধবার (১০ আগস্ট) সকাল ৮.২৫ ঘটিকার সময় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৯০ বছর। মরহুমার স্বামীর নাম মৃত আ. গফুর প্রধান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।

বুধবার বাদ আছর জানাযা নামাজ শেষে সামাজিক কবরস্থানে মৃতদেহ দাফন সম্পন্ন হয়।

জানাযার নামাজ পড়ান মাওলানা মাসুদুর রহমান। জানাযার নামাজে অংশগ্রহন করেন, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য লায়ন আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফ উল্যাহ, ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার আবুল কালাম আজাদ, বাগানবাড়ি আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আ. আজিজ, বদরপুর আকবর আলী খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আ. হান্নান, সাবেক কাউন্সিলর মোঃ আল-আমিন সরকার, সাংবাদিক’সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মরহুমার আত্মীয় স্বজন। মরহুমের আত্মার শান্তি কামনায় পরিবারবর্গের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন মরহুমার বড় ছেলে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন