প্রকাশের সময়: বুধবার, ১০ আগস্ট, ২০২২ । ৩:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শাহরাস্তির আযাদ হোসেন

অনলাইন ডেস্ক

নোমান হোসেন আখন্দ : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ শাহরাস্তির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আযাদ হোসেন জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (কারিগরী) মনোনীত হয়েছেন।

প্রধান শিক্ষক আযাদ হোসেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। একই প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক মো: আক্তার হোসেন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ (স্কাউট) শিক্ষক নির্বাচিত হয়েছেন।

প্রতিষ্ঠান ক্যাটাগরীতে শাহরাস্তি উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়।

প্রতিষ্ঠানটি (কারিগরী) শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে চাঁদপুর জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী নুজহাত তানজীন (ইংরেজী রচনা) প্রতিযোগিতায় চাঁদপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে।

এ সাফল্য বিষয়ে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আযাদ হোসেন জানান, বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় এ সাফল্য অর্জন হয়েছে।

আগামী দিনে ও যেন এ সাফল্যের ধারা অব্যাহত থাকে সেজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া চাই।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন