প্রকাশের সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ । ১:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৩৮শ’ লিটার চোরাই ডিজেল জব্দ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৩ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে চোরাই ডিজেল বহনকারী কোন ব্যক্তিকে আটক করতে পারে নি অভিযানকারীরা।

ইউএনও আশরাফুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এসময় কোস্টগার্ডের সহযোগীতায় দশানী এলাকা থেকে ১৯ ব্যারেল (৩৮০০ লিটার) ডিজেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি, টের পেয়ে পালিয়ে গেছে। তবে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন