প্রকাশের সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ । ১:১৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা’সহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশ পৃষক দুটি অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।

আটককৃতরা হলো- ৭ কেজি গাঁজাসহ বারোআনি গ্রামের মৃত নফসি মুন্সী প্রকাশ রসুল বেপারীর ছেলে দাদন মিয়া মুন্সী প্রকাশ দাদন বেপারী (৩৬) ও ৩ কেজি গাঁজা’সহ ছোট হলদিয়া মোল্লা বাড়ীর মৃত আমির হোসেনের ছেলে আলাউদ্দিন (৩৮)।

১২ আগষ্ট শুক্রবার মতলব উত্তর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ, উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ, উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল ও সঙ্গীয় ফোর্সসহ সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুরস্থ বেলতলী বাজারের বেড়ী বাঁধের উত্তর পার্শ্বে নৌঘাট কড়ইগাছতলা হতে মাদক ব্যবসায়ী দাদন মিয়া মুন্সী প্রকাশ দাদন বেপারীকে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

একই দিন মতলব উত্তর থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফরাজকান্দি ইউনিয়নের দক্ষিন রামপুর গ্রামস্থ মৃধা বাড়ীর পশ্চিমে গোদারা ঘাট বেড়ীবাঁধের উপর হতে মাদক ব্যবসায়ী আলাউদ্দিনকে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন