প্রকাশের সময়: শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ । ২:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জ প্রতিনিধি : হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন হয়েছে। গত ২৭ জুলাই উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক মহন চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী স্বাক্ষরিত পত্রে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন।
নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক প্রফেসর মো. আব্দুল কুদ্দুস এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আলী আকবর কে সদস্য সচিব করে ৮ জনকে যুগ্ন-আহবায়ক ও ২১ জনকে সম্মানিত সদস্য করে এই আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
কমিটির যুগ্ন-আহবায়ক বৃন্দরা হলেন, মো. শাহাজান মিয়াজী, মো. মাহবুব আলম বাচ্চু, সুলতান মাহমুদ মিয়াজী, মো. দেলোয়ার হোসেন, মো. ইব্রাহিম খলিল, মো. মহসিন বেপারী, নাজির আহমেদ ও শেখ আব্দুল আহাদ লেয়াকত।
দীর্ঘদিন পর ইউনিয়ন বিএনপি আহবায়ক কমিটি অনুমোদনের মধ্যে দিয়ে উজ্জীবিত হবে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা এবং আগামী দিনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা রাখবে এই কমিটি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন