প্রকাশের সময়: শনিবার, ১৩ আগস্ট, ২০২২ । ৬:১৮ এম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোহন চৌধুরীর ইন্তেকাল

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোজ্জাম্মেল হক মোহন চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । মৃত্যুকালে তার বয়স ছিল ৬০ বছর।
তিনি শুক্রবার রাত ৩:৩৫ মিনিটের সময় ঢাকা স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন।
তিনি স্ত্রী ২ ছেলে ১ মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথাম জানাজার নামাজ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ, দ্বিতীয় জানাজার নামাজ হাজীগঞ্জ বড় মসজিদ মাঠ, তৃতীয় জানাজার নামাজ রামপুর বাজার ও চতু্র্থ জানাজার নামাজ তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
৪ দফা জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে ।
তিনি হাজীগঞ্জ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর মৃত্যুতে হাজীগঞ্জের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন