নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন এর বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের শোক দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রবিবার সন্ধ্যায় ইউনিয়ন এর দক্ষিণ বালিথুবায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সদস্য আবু তালেব সর্দার, আনোয়ার হোসেন, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মহসিন তপাদার, সেলিম মিয়াজি।
সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুরুল আমিন নুরু।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ ই আগষ্টের কালো রাত্রীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ হত্যার স্বীকার সকলের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

অনলাইন ডেস্ক