প্রকাশের সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২ । ৮:৫৬ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হাজীগঞ্জে অবৈধ বালু উত্তোলন: ড্রেজার মেশিন ধ্বংস-জরিমানা

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায়  অপর দুইটি ড্রেজারের পাইপ ও যন্ত্রাংশ সহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করার নির্দেশনা দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
রোববার বিকালে তিনি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া ও লাউকরা গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
হাটিলা পূর্ব ইউনিয়নে বলিয়া ও লাউকরা গ্রামের কৃষি মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায়  অবৈধ ড্রেজার ব্যবসায়ী মো. নুরু মিয়া নামের একজনকে  নগদ ৫০ হাজার জরিমানা  আদায় করেন । এ সময় ড্রেজার মেশিনটি অপসারণের নির্দেশনা দেন  এ সময়  ড্রেজার মেশিনটি অপসারণ করার অঙ্গিকার করেন মো. নুরু মিয়া।
একই সময়ে দুইটি ড্রেজারের মালিক ও সংশ্লিষ্ট কাউকে না পাওয়ায় দুইটি ড্রেজারের পাইপ ও অন্যান্য যন্ত্রাংশ সহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের নাজির মোহাম্মদ ইব্রাহিম খলিল, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন