প্রকাশের সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২ । ৪:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

হাইমচরে তৃণমূল যুবলীগ ও ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে হাইমচরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দুঃসময়ে দলের জন্য নিঃস্বার্থ কাজ করে যাওয়া যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ আগষ্ট ২০২২ সোমবার বিকেলে উপজেলা সদর আলগী বাজার থানা রোডস্থ মোতালেব প্লাজায় এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান বেগের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক এডভোকেট এ.বি.এম হামিদুর রহমান (রাসেল)।
তিনি বলেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ছিলেন আজকের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। দেশ ও দেশের মানুষের জন্য তার আত্মত্যাগ অবিস্মরণীয়। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জ্বালাময়ী ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন। তার ডাকে সাড়া দিয়ে এদেশের সর্বস্তরের জনগণ যুদ্ধের প্রস্তুতি নেয়।
তিনি বলেন- ১৯৭৫ সালের ১৫ আগষ্ট প্রকৃত এ দেশ প্রেমিক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে একদল ঘাতক স্ব-পরিবারে হত্যা করেছে। এরপর থেকে এদিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক আখন, মফিজ আখন,  সেচ্ছাসেবক লীগ নেতা ইব্রাহিম মিজি দক্ষিণ ইউনিয়ন যুবলীগ নেতা ইউসুফ তপাদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা আবু তালেব জমাদার বাবু প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সহ-সভাপতি মহসিন মিয়া, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন বেপারী, মানিক পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য আমান উল্লাহ সরকার, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদের গাজী, সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জরুল হক নাইম সরকার, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা সোহরাব হোসেন টিটু, নীল কমল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নবাব মোল্লা, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন মেম্বার, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের নির্বাচিত সভাপতি মোঃ রুবেল হোসেন ভূইয়াসহ হাইমচর উপজেলা তৃণমূল পর্যায়ের আওয়ামী, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন