প্রকাশের সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ । ৮:৫৪ এম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় জাতীয় শোক দিবস উদ্যাপন

অনলাইন ডেস্ক
মোজাম্মেল প্রধান হাসিব: মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার আয়োজনে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, শোক র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও মুনাজাত।

আলোচনা সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল বাতেন পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মবিন সুজন প্রধান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আসাদুজ্জামান।

মাদ্রাসার সহ-সুপার মো. জসিম উদ্দিনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না প্রমুখ। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন