প্রকাশের সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ । ৫:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে শালার হামলায় দুলা ভাই হসপিটালে

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের উপকন্ঠে এসিল্যান্ড অফিসের সন্মুখে শ্যালকের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় ভগ্নিপতি রক্তাক্ত আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে ।

১৭ আগস্ট বুধবার দুপুরে চাঁদপুর পৌর ভূমি অফিসের সামনে এই ঘটনা ঘটে। আহত মো. সিরাজুল ইসলাম বাবুর (৫০) ডাকচিৎকারে পথচারীরা এবং স্থানীয় এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে রক্তাক্ত আহত সিরাজুল ইসলাম বাবুকে পথচারীরা উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

আহত মো. সিরাজুল ইসলাম বাবু জানান, বুধবার সকাল সাড়ে ১১টায় তিনি চাঁদপুর পৌর ভূমি অফিসের সামনে আসলে পূর্ব শত্রুতার জের ধরে আমার শ্যালক মো. তাহেরুল ইসলাম রুবেলের নেতৃত্বে আরো দু’তিনজন সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা করে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে রাস্তার উপর দেশীয় অস্ত্র শস্ত দিয়ে এলোপাথাড়ি আঘাত করে এবং বেধড়ক মারধর করতে থাকে। তাদের এলোপাথারি কিলঘুষিতে আমার মাথাও মুখমন্ডলে মারাত্মক জখম হয়‌।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত সিরাজুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম হয়েছে। তার মাথাও মুখমন্ডলে মারাত্মক যখম এবং একটি দাঁত ও ভেঙে ফেলেছে। আমরা তাকে হাসপাতালে ভর্তি দিয়েছি।

জানাযায়, আহত সিরাজুল ইসলাম বাবু তাতীলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা। এঘটনা শুনে তাতীলীগ চাঁদপুর জেলা শাখার নেতা নুর মোহাম্মদ পাটোয়ারীর নেতৃত্বে তাৎক্ষণিক হাসপাতালে এসে চিকিৎসার বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এদিকে আহত সিরাজুল ইসলাম বাবুর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
উল্লেখ্য মোঃ সিরাজুল ইসলাম বাবুর বাড়ি চাঁদপুর শহরের গুনরাজদী ভুইয়া বাড়ি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন