বিশেষ প্রতিনিধি : শাহরাস্তিতে ২০০৫ সালের ১৭ই আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শাহরাস্তি উপজেলা ও পৌর যুবলীগ।
বুধবার যুবলীগের আয়োজনে শাহরাস্তি উপজেলার পৌর শহরের মেহের উবি’র মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভা ও সমাবেশ যুক্ত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান মোঃ ওমর ফারুক দর্জির সঞ্চালনায় প্রধান অতিথি ও সভা প্রদানের বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল। ওই সময় তৎকালীন শাসকগোষ্ঠী ( বিএনপি- জামায়াত) জোট ক্ষমতায় থাকা অবস্থায় সিরিজ বোমা হামলার হোলি খেলার মেতে উঠেছিল। ওই সময় ১৭ আগষ্ট প্রতিটি জেলায় যে সিরিজ বোমা হয়েছিল।
বিভিন্ন সময় ওইসব হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলা করে তার প্রাণনাশের চেষ্টা করেছিল। ওই দুষ্কৃতিকারীরা দেশি-বিদেশি ষড়যন্ত্র নিয়ে আজও সুযোগের অপেক্ষায় ওৎ পেতে রয়েছে। শুধু শাহরাস্তি উপজেলা যুবলীগ নয় সমগ্র বাংলাদেশের যুবলীগ নেত্রীর প্রাণ রক্ষায় অতন্ত্র প্রহরীর মতো অবিচল থাকবে। একপর্যায়ে তিনি দলের বিপথগামীদের প্রসঙ্গে বলেন, খন্দকার মোস্তাকও আ’লীগ করতেন, তিনিও আবার ইতিহাসে মীরজাফরের চরিত্র অবতীর্ণ হয়েছেন। আপনাদের কর্মকাণ্ডের বিষয়ে আমাদের নিকট তথ্য রয়েছে। সময় মত সমীচীন জবাব দেওয়া হবে। দলীয় কমান্ড ভেঙ্গে বিশৃঙ্খলতা সৃষ্টি করবেন না।
আগামী নির্বাচনে মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম দলীয় সমর্থন নিয়ে প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনী এলাকার সাংসদ নির্বাচিত হয়ে অবশিষ্ট উন্নয়নের কাজ সম্পন্ন করবেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহফুজুর কবির, পৌর যুবলীগ আহ্বায়ক রেজাউল করিম বাবুল, যুগ্ন আহ্বায়ক কাউন্সিলর তুষার চৌধুরী রাসেল, যুবলীগ নেতা মনির হোসেন প্রমূখ।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবলীগের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, ইউপি, ওয়ার্ড সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক