প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২ । ৩:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে ডিম ও মুরগীর বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অনলাইন ডেস্ক

মো. মাসুদ হোসেন : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের পাল বাজার, নতুন বাজার ও ট্রাক রোড এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১৮ই আগস্ট বৃহস্পতিবার মূল্য তালিকা না থাকা ও ক্রয় রশিদ সংগ্রহ না করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে চাঁদপুর শহরের পাল বাজারে সামির স্টোরকে ২ হাজার টাকা, ফজল মাঝির ডিমের দোকানকে ১৫ হাজার টাকা, আমিন মাতব্বর ডিমের আড়ৎকে ৫ হাজার টাকা, নতুন বাজারের ফ্রেশ মুরগীর দোকানকে ২ হাজার টাকা, মেসার্স পল্ট্রি হাউজকে ২ হাজার টাকা, রায়হান ব্রয়লার হাউজকে ২ হাজার টাকা ও বিসমিল্লাহ স্টোর নামে মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও শহরের ট্রাক রোড এলাকায় অভিযান পরিচালনা করে একটি ডিমের আড়ত জিলানী এন্টারপ্রাইজে মূল্য তালিকা না থাকায় ৪ হাজার টাকাসহ সর্বমোট ৮টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৩৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এ এস আই সঞ্জয় ও তার একটি চৌকশ টিমের সার্বিক সহযোগিতায় বাজার তদারকি অভিযানকালে নূর হোসেন বলেন, অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন