প্রকাশের সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ । ১১:৩৩ এম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে বিএমটিসিএম এর আলোচনা সভা

অনলাইন ডেস্ক

সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলন (বিএমটিসিএম) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে “আলিয়া মাদরাসার স্বতন্ত্র-স্বকীয়তা ও শিক্ষকদের পেশাগত মান উন্নয়নে” শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার (১৮ আগস্ট) চাঁদপুর এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মো: আব্দুল কাদির।

তিনি বলেন, আপনাদের দাবিগুলি যুক্তিক। আগামী দিনে আলিয়া মাদ্রাসার অস্থিত্ব রক্ষার বিএমটিসিএম এর দাবিগুলি বাস্তবায়ন করা দরকার। আলিয়া মাদরাসার অস্থিত্ব রক্ষায় মরহুম মাও. আব্দুল মান্নান জমিয়াতুল মুদার্রেছীন বাংলাদেশের আলিয়া মাদরাসাসমূহের শিক্ষকগণের একটি অরাজনৈতিক সংগঠন সংগঠন তৈরী করে গেছেন। এময় আরো কয়েকটি সংগঠন হলেও সমস্যা নাই। কারণ সংগঠন বেশী হলে সরকারের কাছ থেকে দাবিগুলি সহজে আদায় করা যায়। কারণ একাধিক সংগঠন থাকলে যে বিষয়গুলি বাকি থাকে ওই বিষয়গুলি কারো না কারো চোখে পরে। আজ আলিয়া মাদরাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের দিকে দাবিত হচ্ছে। আলিয়া মাদরাসার মেধা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যাচ্ছে। আমাদের সন্তানদেরকে মাদরাসায় শিক্ষায় শিক্ষিত করে ভালো আলেম তৈরী করে আলিয়ার খেদমতে লাগাতে হবে।

বিএমটিসিএম এর জেলা সেক্রেটারী মাওলানা জিল্লুর রহমানের সঞ্চালনায় ও কেন্দ্রিয় চেয়ারম্যান আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসুফীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সোহেল,কেন্দ্রিয় সেক্রেটারী জেনারেল আলহাজ্ব মাও. সালাউদ্দিন চাঁদপুরী, ঢাকা বিভাগিয় কমিটির আহ্বায়ক মাওলানা নূর মোহাম্মদ জুনায়েদ, সেক্রেটারী ফাহিমুর রহমান, অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আ.ন.ম ফখরুল ইসলাম মাসুম ও সদস্য সচিব এ.জে.কে মুজ্জাম্মেল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মাওলানা ড. মোশাররফ হোসাইন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন