প্রকাশের সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ । ১২:০৬ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

 বিষ্ণুপুরে বিসিবির ডাইরেক্টর ইসমাইল হায়দার মল্লিকের মায়ের চেহলাম অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
গাজী মোঃ ইমাম হাসান : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফাইন্যান্স ডাইরেক্টর ও বেক্সিমকো কোম্পানির (বিপণন মহাব্যবস্থাপক)মোঃ ইসমাইল হায়দার মল্লিকের মায়ের ১ম চেহলাম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

১৯ আগস্ট শুক্রবার বাদ জুমা বিষ্ণুপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসাসী ও সমাজ সেবক মোঃ কবির চৌধুরী বাড়ি জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।

চেহলাম ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলো পরিসংখ্যান মন্ত্রণালয়ের সাবেক সচিব আহমেদ হোসেন,সাউথ এশিয়া রেড কেটস কোম্পানির সিনিয়র রিজিওনাল ম্যানেজার এনাম চৌধুরী,ব্যবসায়ী লায়ন আরমান চৌধুরীর রবিন,বিসিবি ও বেক্সিমকো কোম্পানির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।এছাড়াও উপস্থিতি ছিলো ঢাকার বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দরা,চাঁদপুর জেলার সামাজিক ও রাজনৈতিক নেতৃত্বরা।

চেহলাম অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সাদেক।এসময় তিনি মরহুম নুরুন্নাহার মল্লিকসহ চৌধুরী বাড়িতে নিহত মুরব্বীসহ আত্মীয়-স্বজনদের জন্য দোয়া করা হয়।চেহলাম অনুষ্ঠানে প্রায় ৩ হাজার মুসল্লীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

উল্লেখ্যঃ বিসিবির ডাইরেক্টর ইসমাইল হায়দার মল্লিকের মমতাময়ী মা নুরুন্নাহার মল্লিক ১ বছর পূ্র্বে মৃত্যু বরণ করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন