প্রকাশের সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২ । ৭:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আশিকাটি ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
সজীব খান : দ্রব্যমূল্য তেল-গ্যাস-বিদ্যুৎ ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন বিএনপির উদ্যােগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টায় আশিকাটির গাবতলি থেকে বিক্ষোভ মিছিল বের করে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক পদক্ষিন করে মতলব রোডের মাথায় সংক্ষিত সমাবেশে আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর খান।
এ সময় থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল,সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট তাফাজ্জল হোসেন, জেলা কৃষকদের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ খান জিতু,জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলেমান ঢালী, কামরুজ্জামান হাসানাত, সামছুল আলম সূর্য, আরিফিন খান, অলি আহমেদ চৌধুরী, থানা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন গাজী, সিনিয়র যুগ্ন আহবায়ক নজরুল ইসলাম খান নজু,যুগ্ম আহ্বায়ক  নজরুল ইসলাম বাবলু, সৈয়দ হোসেন গাজী, জুলহাস আহমেদ, হাসান আল রিয়াদ, মহসিন খান, কল্যানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার খান, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, যুগ্ম সাধারন সম্পাদক হারুন রশিদ সরকার, আশিকাটি এন যুবদলের সভাপতি বারেক খান বারী, সাধারণ সম্পাদক মমিন খান, থানা ছাত্রদলের আহ্বায়ক শেখ মোঃ হাবিব, যুগ্ম আহ্বায়ক আল আমিন মাঝি, সোহাগ খান, আশিকাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি  হৃদয় মাল, সাধারণ সম্পাদক মেহেদী পাটওয়ারিসহ থানা বিএনপির, যুবদল, ছাত্রদল, আশিকাটি ইউনিয়নের বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন