প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২ । ৮:০৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা উদ্বোধন

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুরে ‘মার্কস অ্যাক্‌টিভ স্কুল চেস চ্যাম্পস’ স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

শিশুদের জন্য দাবা খেলার বিকল্প নেই। শিশুর বুদ্ধিমত্তা বৃদ্ধির প্রথম ধাপ হিসেবে দাবাকেই ধরে নেওয়া যায়। কথাটি অনুমান-নির্ভর নয়, গবেষণার ফলাফল। ভেনেজুয়েলার চার হাজার শিক্ষার্থীর ওপর পরীক্ষা করে দেখা গেছে, দাবা খেলে এমন ছেলে ও মেয়ে উভয়েরই চার মাসের মধ্যে আইকিউ স্কোর উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাই সন্তানকে মেধাবী হিসেবে গড়ে তোলার জন্য তাকে খেলাচ্ছলে পরিচয় করিয়ে দেওয়া দরকার দাবার সাদাকালো বোর্ড আর গুটির সঙ্গে।

এ বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সারা দেশ থেকে খুদে দাবাড়ুদের খুঁজে বের করতে আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছে ‘মার্কস অ্যাক্‌টিভ স্কুল চেস চ্যাম্পস’।

মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি ফ্যাভিলিয়ানে প্রধান অতিথি হিসেবে দাবা খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ হওয়ার উৎসাহ করতে হবে, বিভিন্ন ভাবে সময় নষ্ট না করে খেলাধুলায় থাকলে শিক্ষার্থীদের মন-মানসিকতার বিকাশ ঘটবে।
তিনি বলেন, বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী মোবাইলে আশক্তি হয়ে পড়েছে, জীবনের মূল্যবান সময় নষ্ট করছে, তাদেরকে এভাবে মোবাইলে আশক্তি না হয়ে লেখাপড়া শেষে খেলাধুলায় সময় কাটালে জীবনের চাকা বদলে যাবে। বর্তমানে খেলাধুলা করে জীবন প্রতিষ্ঠিত হওয়ার অনেক সুযোগ রয়েছে। এ সুযোগ নিতে চাইলে ভালমানের খেলোয়াড় হতে হবে। বর্তমান বিশ্বে খেলাধুলার মাধ্যমে তাড়াতাড়ি নিজেকে পরিচিতি করা সম্ভাব রয়েছে, শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষা নিতে হবে।
চাঁদপুর মার্ক একটিভ স্কুলভিত্তিক দাবা প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন শিক্ষার্থীরা মোবাইল আশক্তি, মাদকের নেশাসহ  বিভিন্ন নেশা থেকে বিরত থাকার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করতে পারলে সমাজের ভাল দিকগুলো সামনে চলে আসবে।
পুলিশ সুপার মিলন মাহমুদ পিপিএম (বারের) সভাপতিত্বে জেলাক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, দাবা উপ- কমিটির সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়,জেলা অফিসার তারিকুল ইসলাম, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবদুর রশিদ, ডিআই ওয়ান মনিরুল ইসলাম, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সুভাষ চন্দ্র রায়, তমাল ঘোষসহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন