বিশেষ প্রতিনিধি : শাহরাস্তিতে দ্রব্যমূল্য, জ্বালানি তেল, পরিবহন ভাড়া বৃদ্ধি ও ভোলায় ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাহরাস্তি পৌর বিএনপি ও ৮-১২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে পৌর শহরের উপজেলা কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এটি অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্র জানায়, ওইদিন বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তি পৌর বিএনপি’র আয়োজনে ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাওঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে ভার্চুয়াল প্রোগ্রামে টেলি কনফারেন্স প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, হাজিগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্বয়ক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য লায়ন ইঞ্জি: মমিনুল হক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের সিএ। তিনি তার বক্তব্য বলেন, বর্তমান আ’লীগ সরকার দেশে দ্রব্যমূল্য, পরিবহন ভাড়া, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও রাজনৈতিক হত্যার হোলি খেলায় মেতে উঠেছে। ওই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নৈরাজ্য ও বিএনপি’র নিবেদিত কর্মীদের ব্যভিচারের হত্যা করে যে তাসের রাজত্ব কায়েম করেছে, সাধারণ মানুষ আজ দিশেহারা।
মানুষ ওই আকাশচুম্বী দ্রব্যমূল্য ক্রয় করে পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকা আজ কষ্টদায়ক। তিনি উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে এও বলেন এভাবে একটি দেশ চলতে পারেনা। আসুন আগামী নির্বাচনে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সরকার গঠন করে এই অভিশপ্ত (আ’লীগ) সরকারকে ছুটিতে পাঠাতে হবে। সেজন্য প্রতিটি ঘরে ঘরে মহল্লায় দুর্গ গড়ে তুলতে হবে।
এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী বিশেষ অতিথি তার বক্তব্য বলেন, আপনারা একদিকে জীবন জীবিকা নিয়ে সংকটের মধ্যে রয়েছেন। অন্যদিকে সরকারি বাহিনী আমাদের নেতৃবৃন্দকে পাখির মত হত্যা করছে। সম্প্রতি ভোলায় আমাদের ছাত্রদল নেতা নূরে আলম এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করে। আমরা এই নেক্কারজনক হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ ও ঘৃণা জানাই।
পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়ন।
অন্যান্য অতিথিদের মধ্যে, পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ সফিউল্লাহ মিয়াজী, মোঃ মনিরুজ্জামান, মোঃ মিজানুর রহমান,মোঃ শফিকুর রহমান, পৌর বিএনপি’র যুগ্ন সম্পাদক গাজী মোহাম্মদ ফিরোজ, পৌর সাংগঠনিক সম্পাদক সুলাইমান রায়হান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোলেমান, বিএনপি নেতা আদনান নোমান, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আমির হোসেন গাজী, ছাত্রদলের পৌর আহ্বায়ক মাজারুল ইসলাম জুয়েল, সদস্য সচিব আবুল হায়দার, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আবুল কাশেম, পৌর যুবদলের নেতা ফরিদ হোসেন প্রমুখ।
এছাড়া পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক