এইচ.এম নিজাম : চাঁদপুর লঞ্চঘাট থেকে বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি অটো রিক্সার চলাচল সুশৃঙ্খল করতে ড্রাইভার শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর লঞ্চঘাট টার্মিনালে জেলা সিএনজি শ্রমিক ইউনিয়ন এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর নদী বন্ধ কর্মকর্তা কায়সারুল ইসলাম।
জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন এর সভাপতি কাজী ওমর ফারুক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা সাংবাদিক বিপ্লব সরকার ।
মতবিনিময় সভায় বক্তাগণ চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী চলাচল নিরাপদ ও নির্বিঘ্নে রাখতে সিএনজি অটো রিক্সার ড্রাইভার শ্রমিকদের বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। বক্তারা বলেন, লঞ্চ ঘাট টার্মিনালের শৃঙ্খলা রক্ষা করা, যাত্রীদের নিরাপত্তা ও তাদেরকে নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানো ড্রাইভার ও শ্রমিকদের কর্তব্য।
তাই কোন ধরনের উশৃংখলতা ও যাত্রী হয়রানি কর্তৃপক্ষ মেনে নেবে না। এ বিষয় সকল মালিক, শ্রমিক ও ড্রাইভারদেরকে সচেতন থাকতে হবে।

অনলাইন ডেস্ক