প্রকাশের সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ । ১১:০৭ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর হাসপাতালের ক্যান্টিনসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক চাঁদপুর শহরের ৫নং ঘাট স্ট্যান্ড রোড এলাকা ও ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (২৮ আগস্ট) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে ২৫০ শয্যা চাঁদপুর সদর হাসপাতালের ক্যান্টিনে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রক্রিয়া করে, খাবার নিম্নমানের এবং পরিমানে কম দেয়ার অপরাধে ক্যান্টিন মালিককে ২০ হাজার টাকা, সদর হাসপাতালের নিচে মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ার অপরাধে দত্ত ফার্মেসীকে ১৫ হাজার টাকা ও চাঁদপুর শহরের ৫নং ঘাট স্ট্যান্ড রোড এলাকায় সারের দোকানে সরকারি নির্ধারিত মূল্যে সার ও কীটনাশক বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন বিষয়টি যাচাই করে মেসার্স মান্নান ব্যাপারীকে মূল্য তালিকা না থাকায় ২ হাজার টাকাসহ সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।
জেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় তদারকি অভিযানকালে নূর হোসেন বলেন, অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এবং ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন