প্রকাশের সময়: সোমবার, ২৯ আগস্ট, ২০২২ । ৪:২৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জেলে তালিকা হালনাগাদ করণে আলোচনা

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুরে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের নির্দেশিকা ২০১৯ এর আলোকে চাঁদপুর সদর উপজেলা ও পৌরসভার, বিভিন্ন ইউনিয়নের জেলেদের চিহৃিতকরন, নিবন্ধন ও জেলে তালিকা হালনাগাদ করণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলামের সভাপতিত্বে সহকারী মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হক।
এ সময় মৎস্যজীবি নেতা তসলিম হাওলাদার, শাহ আলম মল্লিক, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, হানারচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুস সাত্তার ঢ়ারী,  ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশেম খানসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন