সজীব খান : সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করার জন্য চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইউনিয়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ইউপি সচিব আবু বকর মানিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আশিকাটি ইউপির স্বাস্থ্য পরিদর্শক মোঃ মনির হোসেন তালুকদার, পরিবার পরিকল্পনা পরিদর্শক শংকর চন্দ্র বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান দুলাল মাল, সামছল হক প্রধানিয়া, শিল্পি আক্তার, ইউপি সদস্যগণ, হিসাব সহকারী, স্বাস্থ্য কর্মী, পরিবার পরিকল্পনা কর্মী, উদ্যোক্তা ও গ্রাম পুলিশ।
সভা শেষে ৯টি ওয়ার্ডের ৯ জন গ্রাম পুলিশদের মাঝে ১টি জন্ম নিবন্ধন রেজিস্ট্রার, ১টি মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার তুলে দেয়া হয়।
সভায় চেয়ারম্যান সকল গ্রাম পুলিশদের সঠিক ভাবে কাজ করার জন্য নির্দেশনা দেন। এবং প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে শিশু জন্মের তালিকা লিপিবদ্ধ করার জোড় তাগিদ দেন।
জন্মেন ৪৫ দিনের মধ্যে শিশুর নিবন্ধন সম্পূর্ণ বিনা খরচে করা যাবে এমন তথ্য সবাইক জানানোর জন্য সকল গ্রাম পুলিশদের ওয়ার্ড সদস্যদের সহযোগীতা করার জন্য অনুরোধ করেন।
এ সময় ইউপি সচিব আবু বকর মানিকও শতভাগ জন্ম নিবন্ধন করার জন্য পরামর্শ প্রদান করেন।

অনলাইন ডেস্ক