প্রকাশের সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ । ৬:০২ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা পরিষদের সদস্য প্রার্থী ফরিদগঞ্জের আলী-আক্কাস

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ (২০২২) নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা থেকে সদস্য পদে নির্বাচনে অংশগ্রহন করতে ইচ্ছা পোষন করেছেন আলী আক্কাস পাটওয়ারী।

৩০আগস্ট মঙ্গলবার দুপুরে তিনি সাংবাদিকদের নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চরভাগল পাটওয়ারী বাড়ির মৃত সিরাজ পাটওয়ারীর ছেলে।

আক্কাস পাটওয়ারী জানান, আমি জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজ এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের জনগণের সেবা করার করে যাচ্ছি। আমি জনগণের সেবক হিসেবে থাকতে চাই। মানুষের কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে চাই। সেজন্যই জেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা থেকে সদস্য পদে নির্বাচন করতে চাই। আমি সবার সহযোগিতা ও দোয়া চাই। ফরিদগঞ্জ উপজেলার সকল জনপ্রতিনিধিনের আকুণ্ঠ সমর্থন চাই। আমি নির্বাচিত হলে দল ও মতের উর্ধ্বে থেকে কাজ করবো।

আরো খোঁজ নিয়ে জান যায়, আলী আক্কাস পাটোয়ারী সর্বস্তরের জনগণের জন্য নিবেদিত ভাবে কাজ করে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন উপজেলায়। অসহায় নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের সহায়তা করেছেন। এজন্য তিনি এখন জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন করে ফরিদগঞ্জ উপজেলার জনগনের সেবক হতে চান।

তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ ১৭ অক্টোবর।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন