প্রকাশের সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১ । ১২:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে কোভিড-১৯ সম্পর্কে জাইকার সচেতনতা মূলক সভা

অনলাইন ডেস্ক
সজীব খান : চাঁদপুরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা, আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য ও ব্যাক্তিগত পরিচর্যা বিষয়ে উপজেলা পর্যায়ের বিভিন্ন পেশাজীবি, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে জাইকার সচেতনতাবৃদ্ধিমূলক প্রশিক্ষণ( ১ম ব্যাচ ৩০ জন ২ দিনের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সদর উপজেলা পরিষদের সভাকক্ষে “২০২০-২১ অর্থবছরের ৫ম পর্যায়ে” উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত “এর উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাজেদা বেগম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, ইউডিএফ, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প হারুনুর রশীদ হীরাসহ উপস্থিত রিসোর্স পার্সন ও প্রশিক্ষণার্থী।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন