প্রকাশের সময়: বুধবার, ৩১ আগস্ট, ২০২২ । ১২:৩৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে আধাঁ কেজি গাঁজা ও ৩’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

৩১ আগস্ট বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও তদন্ত (ওসি ) প্রদীপ মন্ডলের সার্বিক দিক নির্দেশনায় এস.আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দুই মাদক মামলার আসামীর ঘর তল্লাশী করে ৫’শ গ্রাম গাঁজা ও ৩’শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন(৩৮)কে আটক করে।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের হর্নিদূর্গাপুর এলাকার আজিদ বেপারী (বৈশ্যার বাপের বাড়ীর) পচি উল্লাহর ছেলে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেনের ঘরে অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়েছে। আরো জানাযায়, বিল্লালে বিরুদ্ধে ইতিপূর্বে দুইটি মাদক মামলা ও একটি মারামারির মামলা রয়েছে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন