প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জে আ’লীগের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ।

১ লা সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদারের নেতৃত্বে পৌর এলাকার বাসস্ট্যান্ড থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে ফরিদগঞ্জ বাজারের হল মার্কেটে আওয়ামীলীগের কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাবেক সদস্য জি.এম হাসান তাবাচ্ছুম, গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, আ’লীগ নেতা জাহাঙ্গীর পলোয়ান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও আ’লীগ নেতা খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, পাবেল পাটওয়ারী, আ’লীগ নেতা নজরুল ইসলাম সুমন, আব্দুস ছাত্তার পাটওয়ারী, জানিবুল হক জুয়েল, বাহাউদ্দিন বাহার, পারভেজ আহমেদ, পুতুল সরকার, মাজহারুল ইসলাম নিরু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শিমুল পাটওয়ারী, জেলা ছাত্রলীগ নেতা নূরে আলম পাটওয়ারী, রুবেল পারভেজ রকি, উপজেলা ছাত্রলীগ নেতা কামরুল হাসান, আল-আমিন আহামেদ, পৌর ছাত্রলীগ নেতা গাজী আলী নেওয়াজ, কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন