প্রকাশের সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ । ১২:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ মাসে ৫৩ প্রতিষ্ঠানকে প্রায় চার লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
মাসুদ হোসেন : আগস্ট ২০২২ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে ৪৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়। নানা অভিযোগে এ সময় ৩ লাখ ৯৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে জেলার বিভিন্ন বাজারে ১৬টি স্বপ্রণোদিত অভিযান পরিচালনা করে ৪৬টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। আর ভোক্তাদের প্রমাণসহ দায়ের করা অভিযোগের ভিত্তিতে জরিমানা করা হয় ৭টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা। প্রমাণিত অভিযোগের প্রেক্ষিতে প্রণোদনা হিসেবে প্রতারিত ভোক্তাদের প্রদান করা হয় ১৩ হাজার ২৫০ টাকা।
আগস্ট মাসের গৃহীত কার্যক্রম পর্যালোচনা করে দেখা যায়, এ মাসে প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত পণ্যের মোড়কের গায়ে দাম, উপাদান, অপরিচ্ছন্নতা, ওজন/পরিমাণ, উৎপাদনের তারিখ বা মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখা, পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না টাঙানো, সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ভোক্তাকে সেবার মূল্য আগে থেকে সরবরাহ না করা, বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে সর্বমোট ৫৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ৩ লাখ ৯৬ হাজার টাকা।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে এ সকল ব্যবস্থা গ্রহণ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন এ সকল তদারকি অভিযানের নেতৃত্ব দেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক এসব অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ভোক্তাদের অধিকার সুরক্ষা ও বাজার ব্যবস্থায় সাধারণ মানুষের স্বস্তি ফিরিয়ে আনতে অধিদপ্তরের মহাপরিচালকের প্রত্যক্ষ দিক-নির্দেশনায় এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন