প্রকাশের সময়: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ । ৩:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আ.লীগের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

মতলব উত্তর ব্যুরো : বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডে বিরুদ্ধে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়র আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুরে বিএনপি-জামায়াত শিবিরের নৈরাজ্যের সন্ত্রাসবাদ কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান।

বিক্ষোভ মিছিলটি কাজী মিজানুর রহমানের বাড়ীর সামনে থেকে বের হয়ে মোহনপুরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপতিত্বে ও যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়ের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান।

কাজী মিজানুর রহমান বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। সব সহিংসতার জবাব রাজপথেই দেয়া হবে। ঐক্যবদ্ধভাবে বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে।

বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা ফজলুল হক সরকার, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন মৃধা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সদস্য মোজাম্মেল হক, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল তপদার, সাংগঠনিক সম্পাদক কাজী মতিউর রহমান মতিন, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা লাভলী বেগম’সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন