সজীব খান : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলার পক্ষ থেকে প্রয়াত ইউপি সচিব লিটন পোদ্দারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুর কামরুল হাসানের মাধ্যমে তাদের সহকর্মী প্রয়াত লিটন পোদ্দার এর অবুঝ সন্তানদের হাতে নগদ অর্থ (৮০,০০০/-) তুলে দেওয়া হয়।
এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ রোকন, সাংগঠনিক সম্পাদক সালামত উল্ল্যাহ খান শাহীনসহ সংগঠনের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে যারা এই অনুদানে অংশগ্রহণ করেছেন তাদের প্রকি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ রোকন।

অনলাইন ডেস্ক