স্টাফ রিপোর্টার : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ মজিবুর রহমান ভুইয়া।
৫ সেপ্টেম্বর দুপুরে এই মনোনয়ন পত্র উত্তোলন করে ওই দিন বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কজন নেতাকর্মী।

অনলাইন ডেস্ক