প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা ওলামা লীগের সভাপতির উপর ভূমি দখলকারির অর্তকিত হামলা

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : শাহরাস্তি উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা ছালামত উল্যাহর (৬৫) উপর ভূমি দখলবাজদের অর্তকিত হামলার স্বীকার হয়ে আহতাবস্থায় শাহরাস্তি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছে।

৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল আনুমানিক ৩ টায় দক্ষিন নোয়াগাও পাটোয়ারী বাড়িতে ওই ঘটনা ঘটে।

আহত ছালামত উল্যাহ জানান, আমি ঘটনার দিন কালিবাড়ি বাজার হতে সদাই বাড়ি যাওর সময় পাটোয়ারী বাড়িতে (আমাদের বাড়ি) বাই- সাইকেল নিয়ে প্রবেশের সময় পথিমধ্যে পুর্ব থেকে ওঁৎ পেতে থাকা মোঃ বেলায়েত হোসেন, মোঃ মোজাম্মেল হোসেন রড নিয়ে আমার উপর অর্তকিত হামলা চালায়, ওই সময়ে আমি বাই-সাইকেল হতে পড়ে ডাকচিৎকার দিতে থাকলে বেলায়েতের স্ত্রী বিলকিস আক্তার ও মোজাম্মেলের স্ত্রী আকলিমা ছুটে এসে তারাও আমাকে বেদম মারধর করে।

ওই সময় আশেপাশের লোকজন এবং আমার পরিবারের সদস্যরা ছুটে আসে, ওই সময়ে ঘটনাকারিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমার স্ত্রী আমাকে শাহরাস্তি স্বাস্থ্যকমপ্লেক্সে আহতাবস্থায় নিয়ে ভর্তি করে। বেলায়েত ও মোজাম্মলগংদের সঙ্গে সম্প্রতি আমাদের বাড়ির সম্পত্তি নিয়ে সমস্যা চলছে।

ঘটনার দিন বেলায়েতের মামা জাহাঙ্গির হোসেন বির্তকিত সম্পতির উপর নারকেল গাছ থেকে নারকেল পাড়ে এবং বেলায়েত হোসেন বাঁশ ঝাঁড় হতে বাঁশ কেটে নেয়। বেলায়েতর মামা জাহাঙ্গির নারকেল পাড়ে আর বেলায়েত বাঁশ কেটে নিয়ে উল্টো আমার উপর তাঁরা হামলা করে।

এ বিষয়ে আহত সালামত উল্যাহ আইনি সহায়তা নিবেন বলে জানান। এই রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী সালামত উল্যাহ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন