মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গননা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। তারই ধারাবাহিকতায় ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও চলবে এ কার্যক্রম। ভোটার তালিকা হালনাগাদ-২০২২ কার্যক্রম আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রেজিষ্ট্রেশন অফিসার মোঃ জামশেদুল ইসলাম সিকদার।
পরে ৭ অক্টোবর হতে ১৭ নভেম্বর পর্যন্ত নির্দিষ্ট রেজিষ্ট্রেশন সেন্টারে ছবি তোলা হবে বলে জানান তিনি।
২০০৭ এর জানুয়ারি বা তার পূর্বে যাদের জন্ম তাদের তথ্য তালিকাভূক্ত করা হবে। চাঁদপুর সদর উপজেলার এ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ২ জন সুপারভাইজার ও ১১ জন তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম তালিকাভূক্ত করবেন বলে জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা। শাহমাহমুদপুর ইউনিয়নে ৭.৫% হারে সম্ভাব্য নতুন ভোটার সংখ্যা এক হাজার ৭৪৮ জন।
শাহমাহমুদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড কৃষ্ণপুর ও দমকের গাঁও গ্রামে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করবেন পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা আক্তার (০১৮৩৩৮৫৪৯৬৯)। ২নং ওয়ার্ড কুমারঢুগী ও ভড়ঙ্গারচর গ্রামে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করবেন উত্তর সাহাতলী যোবাইদা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিনা খানম (০১৭২৭৪৫৪১২৭)। ৩নং ওয়ার্ড আলুমুড়া ও কেতুয়া গ্রামে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করবেন আলুমুড়া নূরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবে কাউসার (০১৯১৬৩৩৩৭৯৫)। ৪নং ওয়ার্ড ছোট শাহাতলী গ্রামে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করবেন মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম (০১৭৩৭০৮৯০০৩) ও বড় শাহাতলী গ্রামে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করবেন উত্তর শাহাতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিদার হোসেন (০১৮১৮৭৬১৪৩৪)। ৫নং ওয়ার্ড পাইকদী গ্রামে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করবেন পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা কামাল (০১৮১২২৭৪১৮০)। এদের জন্য সুপারভাইজারের দায়িত্ব পালন করবেন উত্তর শাহাতলী যোবাইদা বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ (০১৭১৫১২১০৪৭)।
এছাড়াও ইউনিয়নের ৬নং ওয়ার্ড কর্দ্দি পাঁচ গাঁও ও ভাটেরগাঁও গ্রামে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করবেন পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌতম চন্দ্র শীল (০১৮১৬৪৭৮৬৯৭)। ৭নং ওয়ার্ড লোধেরগাঁও গ্রামে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করবেন লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন (০১৮২৭২০৫৬৪৭) ও পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ এমরান (০১৮৪৯৭৫৩৪৯০)। ৮নং ওয়ার্ড টাহরখিল ও মান্দারী গ্রামে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করবেন লোধেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিন (০১৯১৮২৭৯১৭০)। এবং ৯নং ওয়ার্ড দাসেরগাঁও, বিমলের গাঁও ও রনবলিয়া গ্রামে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করবেন মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হেলাল উদ্দিন (০১৮১৮৫১৬৯৮৩)। এদের জন্য সুপারভাইজারের দায়িত্ব পালন করবেন মান্দারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমেলী খান (০১৭১৬৫৯১২১৯)।
উপরোক্ত সকল সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা ৭ সেপ্টেম্বর, বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাঁদপুর গভর্নমেন্ট টেকনিক্যাল হাইস্কুলের তিনতলা দক্ষিণমুখী ভবনের নিচতলায় প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং ১১ সেপ্টেম্বর তাদের মাঝে ফরম বিতরণ করা হলে ১৩ সেপ্টেম্বর থেকে তথ্য সংগ্রহ করবেন।
এ নিয়ে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) চাঁদপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি, পিতা ও মাতার আইডি (NID) ফটোকপি, স্বামী/স্ত্রীর আইডি ফটোকপি, শিক্ষা সনদের ফটোকপি (যদি থাকে), রক্তের গ্রুপ পরিক্ষার সার্টিফিকেট, হোল্ডিং টেক্স রশিদের ফটোকপি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র ইত্যাদি দিয়ে ভোটার হওয়ার জন্য তথ্য সংগ্রহকারীকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়। ভোটার তালিকায় নাম লিপিবদ্ধ করতে উপরোক্ত প্রয়োজনীয় কাগজাদি সংগ্রহ করে রাখার জন্য অনুরোধ জানিয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।

অনলাইন ডেস্ক