প্রকাশের সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ । ৪:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদরে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুর সদর উপজেলার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের বীর নিবাস নির্মাণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ সেপ্টেম্বর বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হক এঁর পরিচালনায় মুক্তিযোদ্ধাদের মজবুত ঘরের নকশা এবং অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরী।

এছাড়া মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আঃ সাত্তার মালের স্ত্রী রহিমা বেগম, আঃ মালেক দেওয়ান, সহিদ ভূঁইয়া, জলিল খলিফার মেয়ে জয়ফুল বেগম, আঃ হাই মজুমদারের ছেলে মোঃ জাকির হোসেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আঃ মমিন গাজীর ছেলে টিপু সুলতান এবং ঠিকাদারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ঠিকাদার শুভ্র, সুমন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পিআইও মোঃ রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানাসহ মুক্তিযোদ্ধা ও ঠিকাদারগণ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন