প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ । ১২:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জেলা পরিষদের সদস্য পদে মোঃ জোবায়ের হোসেনের মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক

গাজী মোঃ ইমাম হাসান : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ জোবায়ের হোসেন।

(বৃহস্পতিবার ৮সেপ্টেম্বর) দুপুর ১টায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে থেকে তিনি সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মোঃ জোবায়ের হোসেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলা থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন,১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি,২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ, ১৭ অক্টোবর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন !(ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলার ১২ টি ইউনিয়ন,১ পৌরসভার নির্বাচিত জন প্রতিনিধিদের ভোটেই ভাগ্য নির্ধারণ হবে আগামী দিনের কচুয়ার জেলা পরিষদের প্রতিনিধি।মোঃ জোবায়ের হোসেনের মনোনয়ন পত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলো কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল জাব্বার বাহার,৭নং কচুয়া দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ খন্দকার,কচুয়া পৌরসভার কাউন্সিলর আবুল খায়ের।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন