প্রকাশের সময়: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২ । ৩:৪৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন নির্দেশে এসআই বরকত উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১১ নং চরদুঃখীয়া পুর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গোলদার বাড়িতে অভিযান পরিচালনা করে মনু মিয়া গোলদারের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ হান্নান গোলদার (৩০) কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন