প্রকাশের সময়: সোমবার, ২২ নভেম্বর, ২০২১ । ৩:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাচারে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে কচুয়া উপজেলা আওয়ামীলীগের বিবৃতি

অনলাইন ডেস্ক

আবু সাঈদ : কচুয়া উপজেলার ১নংসাচার ইউনিয়নে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে কচুয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে।

সোমবার উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,মাননীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর (এমপি) মহোদয় ও জেলা আওয়ামীলীগের নির্দেশনা মোতাবেক বিগত ১২/১১/২০২১ইং তারিখে ০১নং সাচার ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ওই সভা চলাকালীন সময়ে দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. মনির হোসেন ও মো. জহিরুল ইসলামের সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। ইহাতে বিশেষ বর্ধিত সভা চলাকালীন সময়ে মো.মনির হোসেন ও মো. জহিরুল ইসলামের সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষ মামলা রুজু করেন। মামলায় কচুয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও শাহবাগ থানা আওয়ামীলীগের সভাপতি জিএম আতিকুর রহমানকে প্রধান আসামী হিসেবে অন্তর্ভুক্ত করায় কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক নিন্দা প্রকাশ করেন।

এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে তাদেরকে দল হতে বহিষ্কার করা হবে। কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের সমঝোতায় দলীয় স্বার্থে এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষ আপোষমূলে মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন