প্রকাশের সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ । ১:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিজয়ী’র ফ্রি মাস্টার ব্রাইডাল মেকআপ প্রশিক্ষন কোর্স

অনলাইন ডেস্ক
চাঁদপুরের প্রথম নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ৪০ জন নারীকে ফ্রিতে মাস্টার ব্রাইডাল মেকআপ  প্রশিক্ষন  করানো হয়। বিজয়ী এর ফেইসবুক গ্রুপে ৩০০০ সদস্য হওয়ায় প্রশিক্ষনের শুরুতে খান’স ধাবার তৈরি কেক কেটে ৩কে সদস্য সেলিব্রেশন করা হয় বিজয়ীর সকল সদস্যদের নিয়ে।
অদ্য ১০ই সেপ্টেম্বর  বিকাল ৩ ঘটিকায় চাঁদপুরের সেবা সিটি সেন্টারে অবস্থিত ফোর ফেয়ারি’স বিউটি যোনে চাঁদপুরে নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে চাঁদপুরের প্রথম ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী”এই প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষনের শিখানো হয়
মেকআপ প্রোডাক্ট নলেজ,  কমপ্লিট ব্রাইডাল মেকওভার লুক,  শাড়ি পরানো এবং হেয়ার স্টাইলসহ নানা রকম মেকআপ সংক্রান্ত তথ্য।
মাস্টার ব্রাইডাল মেকআপ প্রশিক্ষন প্রদান করেন ফোর ফেয়ারি’স বিউটি যোনে এর ব্যবস্থাপনা পরিচালক পুষ্পিতা পুষ্প।
বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ফ্রি প্রশিক্ষন কর্মশালাটি বিজয়ীর  ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান সভাপতিত্বে পরিচালনা করেন বিজয়ীর মডারেটর আসফিয়া জাহান ও ইশরাত জাহান।
বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান ফোর ফেয়ারি’স বিউটি যোনের পরিচালক পুষ্পিতা পুষ্প সহ বিজয়ীর সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- নারী-পুরুষে ভেদাভেদ দূর, দেশকে এগিয়ে নেয়া এবং  রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন জরুরি। নারীকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে দেশে নারী উদ্যোক্তা সৃষ্টি এবং উদ্যোক্তা ব্যবসায়ীদের সহায়তার বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় বিজয়ী চাঁদপুরের নারীদের নিয়ে কাজ করা প্রথম নারী সংগঠন। এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে দেশের নারীদের বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।
সারাদেশে নারী উদ্যোক্তা সৃষ্টি, সুষ্ঠুভাবে তাদের ব্যবসা পরিচালনা, সম্প্রসারণে সার্বিক সহায়তা প্রদান, দেশের অর্থনীতিতে নারীদের অবদান রাখাসহ নারীর ক্ষমতায়নে কাজ করা।
তানিয়া খান আরও বলেন করোনার সময় থেকে বিজয়ী এর উদ্যোগে প্রথম অনলাইন বেইজ ট্রেনিং শুরু করি এবং করোনার প্রকোপ কমে আসায় জীবনযাত্রা স্বাভাবিক হওয়ায় এখন আমরা অফলাইনে হাতে কলমে কাজ শিখানো আরম্ভ করি। এই ট্রেনিং গুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে যারা সার্বিক ভাবে সহযোগিতা করছেন তাদের কাছে কৃতজ্ঞ। এ সময় তানিয়া খান কেক বেকিং ট্রেনিং এ বিজয়ী রেশমী, হেন্ড পেইন্ট জুয়েলারী ও হেডপিস এর বিজয়ী বর্ষা হাওলাদার, আমাতুল্লা সুমাইয়া কে অভিনন্দন জানান।
এ সময় উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- নারী উদ্যোক্তা আসফিয়া, ইশরাত জাহান, সালমা আক্তার, তাহমীনা মিম, লেমিজ আক্তার, সুমাইয়া আক্তার,  শ্রাবনী দাস, ফারহানা সিনথিয়া, নূসরাত জাহান, মরিয়ম আক্তার তিসা, সীমা খান, প্রিয়ন্তি দেবনাথ, তামান্না আক্তার, সূচনা আক্তার, উম্মে খাদিজা, মহসেনা আক্তার রিমি, ফাতেমা আক্তার নিশু, আছিয়া আক্তার,  সুমাইয়া আক্তার শ্রাবনী, সাদিয়া আফরিন, কাশনুর কবির রিয়া, ফারিয়া বুশরা, ইভা পাটওয়ারী, নাজিয়া রহমান মিতু, তাসফিয়া নূর, শারমিন আক্তার, নূসিয়া আক্তার, রেশমী আকতার,  সুরাইয়া আফরিন, তাসলিমা মুক্তার,  আফসানা খন্দকার, নিহা খন্দকার, কাশফি আরা, উম্মে হানী শিফা, সামিয়া রহমান।
বিজয়ীর মডারেটর কবি ফয়েজ খান সহ সংগঠনের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন