প্রকাশের সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ । ৩:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আমানিয়া হোটেল পাটোয়ারী স্টোর সোনালী টি হাউসকে অর্থদণ্ড

অনলাইন ডেস্ক
বিশেষ প্রতিবেদক : শাহরাস্তিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ ওজনে কারচুপির মূল্য তালিকা না থাকায় তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
রোববার (১১-সেপ্টেম্বর ) দুপুরে পৌরশহরের ঠাকুর বাজারে বাণিজ্য মন্ত্রণালয়, জেলা প্রশাসকের নির্দেশে শাহরাস্তি উপজেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক  অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসকের নির্দেশনায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন শাহরাস্তি মডেল থানার কর্তব্যরত পুলিশ অফিসার ও সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
ওই সময় শাহরাস্তিতে ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে পৌরশহরের ঠাকুরবাজারে আমানিয়া হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ, ওজনে কারচুপির দায়ে  ২০ হাজার, মূল্য তালিকা না থাকায় পাটোয়ারী স্টোরকে ১০ দশ হাজার, এবং সোনালী টী হাউজকে একই অপরাধে ২ হাজার টাকা সহ-সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ধারা অনুসারে এই জরিমানা আরোপ করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন ।
এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত কারণে ০৩ টি প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য দোকানিদেরকে সকল পণ্যের ন্যায্য মূল্যেতে বিক্রি সহ ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।
ওই সময় সচেতনতা লক্ষ্যে দোকানি ও ক্রেতাদের মাঝে ভোক্তার অধিকার সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন